Wishlist & Checkout page is available for premium users Buy Now

রেফারিই কি ছিটকে দিয়েছেন বার্সাকে?

রেফারিই কি ছিটকে দিয়েছেন বার্সাকে?
Color :
Size :
 
বক্সের ​ভেতরেই গ্যাবির হাতে লাগল বল। ছবি: এএফপিপেনাল্টি, পেনাল্টি, পেনাল্টি! টুইটার-ফেসবুক কাঁপিয়ে ​দিচ্ছে বার্সেলোনার সমর্থকেরা। শেষ মুহূর্তে বক্সে বল হাতে লাগিয়েছিলেন গ্যাবি। রেফারি বাঁশি বাজালেও পেনাল্টি নয়, বার্সা বক্সের প্রান্তে পেয়েছে ফ্রি কিক। যদিও রিপ্লেতে দেখা গেছে, গ্যাবি তখন বক্সের ভেতরেই ছিলেন।
ফ্রি কিক থেকে লিওনেল মেসি গোল করতে পারেননি। পেনাল্টি পেলে বার্সা গোল পেত কি না, তাও তো বলার উপায় নেই। তবে যদি গোল পেত, বেঁচে যেত বার্সার আশা। আর এই ‘যদি’টাতেই ক্ষুব্ধ বার্সা সমর্থকেরা। কোয়ার্টার ফাইনালে রেফারির এমন মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সমর্থকদের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক।
তবে জর্ডি আলবা কিন্তু রেফারির পক্ষেই থাকছেন। বার্সেলোনা ডিফেন্ডার বরং মনে করিয়ে দিয়েছেন, এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে, প্রায়ই দুই দলের হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হওয়ার ম্যাচে রেফারি বেশ ভালোমতোই সব সামাল দিয়েছেন। ৬৮ মিনিটের আগে রেফারি হলুদ কার্ডই বের করেননি। এমনকি নিশ্চিত গোল সুযোগ থেকে অ্যাটলেটিকোকে বঞ্চিত করতে আন্দ্রেস ইনিয়েস্তা বক্সে হাত দিয়ে বল থামালেও দেখাননি লাল কার্ড। বেশ কিছু ক্ষেত্রে রেফারি ছাড় দিয়েছেন শুধু ম্যাচের টেনশন বাড়ার সুযোগ না দিয়ে। আবার কখনো কঠোরও হয়েছেন।
বক্সের ঠিক ভেতরের প্রান্তে হওয়া হ্যান্ডবলটির সিদ্ধান্ত যে বার্সার পক্ষে শেষ পর্যন্ত গেল না, এটাকে ভাগ্য বলেই মেনে নিয়েছেন আলবা, ‘আমি জানতাম ওটা পেনাল্টি, আমি নিজেও মাঠে ​তা-ই দেখেছি। তবে সেটা আমাদের দেওয়া হলো না। কিন্তু আমাদের কোনো উপায় নেই সামনে এগিয়ে যাওয়া ছাড়া। রেফারি পুরো ম্যাচেই ভালো করেছেন। এটা পেনাল্টি ছিল সত্যি, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত কখনো আমাদের পক্ষে যাবে, কখনো বিপক্ষে। ম্যাচের ফলাফলের সঙ্গে রেফারির কোনো সম্পর্ক নেই।’
তাহলে সম্পর্ক কীসের? সম্পর্ক বার্সার খারাপ খেলার। বার্সার খেলার স্বাভাবিক গতি থামাতে মাঠে লম্বা ঘাস রেখেছিল অ্যাটলেটিকো। ‘ফ্লুইড পাস’ বলতে যা বোঝায়, এ মাঠে বার্সার পক্ষে তা সম্ভব ছিল না। কিন্তু এও তো সত্যি, বার্সাও তো প্রতিপক্ষের সুবিধার কথা মাথায় রেখে মাঠ বানায় না। নিজেদের মাঠে খেলার সুবিধা কে না নেয়? অ্যাটলেটিকোও​ নিয়েছে। এ মাঠে বল নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দরকার ছিল প্রচণ্ড দানবীয় গতির। ​অ্যাটলেটিকোর খেলোয়াড়দের যেটা ছিল, ছিল না বার্সার।
আলবাও মনে করেন, এখানেই হার মেনেছে বার্সা, ‘প্রথমার্ধে আমরা আমাদের প্রান্তে বেশি খেলেছি এটা সত্যি, কিন্তু ওদের দলে আমাদের চেয়েও প্রচণ্ড গতির খেলোয়াড় আছে। এটাই আমাদের ভুগিয়েছে। দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা ওদের চেয়ে অনেক ভালো খেলেছি। বলের দখলও ভালো ছিল। কিছু সুযোগও তৈরি করেছিলাম, কিন্তু গোল করতে পারিনি।’
১৫ দিন আগেও কী ছিল বার্সা! টানা ৩৯ ম্যাচ অপরাজিত! টানা ছয় মাস হারের মুখ না দেখা! দুর্দান্ত গতিতে আরেকটি শিরোপা-ত্রয়ীর দিকে ছুটে যাওয়া। এখন যেন ‘একে একে নিভিছে দেউটি’! আলবা অবশ্য এখনো আশা দেখছেন। এখনো যে ‘ডাবল’ জয়ের সুযোগ আছে, সেটাও মনে করিয়ে দিচ্ছেন, ‘আমাদের মনোযোগ ধরে রাখতে হবে লিগ আর কাপে। এই মৌসুমের এখনো অনেক বাকি।’
লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। স্প্যানিশ কাপের ফাইনালেও উঠেছে।

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.