Wishlist & Checkout page is available for premium users Buy Now

ফেসবুকের নতুন তিন ফিচার

ফেসবুক
ফেসবুকের নতুন তিন ফিচার
Color :
Size :
ফেসবুক

ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।ডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে। ১৫ টি দেশের ৭০ জন ডেভেলপারকে দিয়ে পরীক্ষা চালিয়ে নতুন তিনটি টুল উন্মুক্ত করেছে ফেসবুক।
এ টুলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট কিট যা নতুন অ্যাপ ব্যবহারকারীকে তাঁর শুধু ফোন নম্বর বা ইমেইলে অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে দেবে। এতে ইন-অ্যাপ ফরম পূরণ বা ফেসবুকের পুরো নাম, পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
ফেসবুকের প্ল্যাটফর্ম প্রডাক্ট ব্যবস্থাপক এডি ও’নেইল ইউএসএ টুডেকে বলেন, ‘সাইন আপ প্রক্রিয়ার ঝামেলা এড়াতে চেয়েছি আমরা। ভারতের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন এই ফিচার ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়ায় ৩০ শতাংশ উন্নতি দেখেছে।’
কোট শেয়ারিং
ফেসবুকের ডেভেলপার প্ল্যাটফর্ম গ্রুপের প্রধান ডেব লিউ তাঁর কি নোট দেওয়ার সময় ফেসবুকের কোট শেয়ারিং ফিচারটির কথা বলেন। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তাঁর প্রিয় লেখাটির কোনো কপি-পেস্ট ছাড়াই হাইলাইট দেখতে পাবেন। ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ফেসবুক সেভ বাটন নামের আরেকটি নতুন ফিচার উন্মুক্ত করেছে, যা ২০১৪ সালে সেভ অন ফেসবুক ফিচারটির মতোই ব্যবহারকারীকে তাঁর প্রিয় লেখা, পণ্য, ভিডিও ফেসবুক সেভ ফোল্ডারে সংরক্ষণ করার সুবিধা দেয়। ও’নেইল বলেন, উন্নত যোগাযোগের সুবিধার্থে এ ফিচার আনা হয়েছে।
ও’নেইল বলেছেন, নতুন সেভ বাটন ডেভেলপারদের নতুন গ্রাহক আকৃষ্ট করতে কাজে লাগবে। প্রতি মাসে ফেসবুকের মধ্যে ২৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের মধ্যে বিভিন্ন বিষয় সংরক্ষণ করে রাখে। অন্য অ্যাপের ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত করতে চাই।
ফেসবুকের লক্ষ্য
গত বছরে ফেসবুকের ডেভেলপার কমিউনিটি ৪০ শতাংশ বেড়েছে। অবশ্য ফেসবুক মোট সংখ্যা প্রকাশ করেনি। তবে অধিকাংশ ডেভেলপার যুক্তরাষ্ট্রের বাইরের। যুক্তরাষ্ট্রের আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি শীর্ষ ১০০ টি অ্যাপের মধ্যে ৯৫ শতাংশ ফেসবুকের সঙ্গে যুক্ত। এ ছাড়া ভারত, ভিয়েতনাম, তাইওয়ান, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রাজিল ও মেক্সিকোর ৮০ শতাংশ অ্যাপ ফেসবুকের সঙ্গে যুক্ত। বর্তমানে ফেসবুকে ১৬০ কোটি ব্যবহারকারী রয়েছে। মঙ্গলবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বিশ্বের ৭০০ কোটি মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনার কথা জানান।
তথ্যসূত্র: ইউএসএ টুডে।

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.